সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন ২২ জনের মনোনয়ন দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রথম ধাপে আগামী ৮মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে সাবেক দুই চেয়ারম্যানসহ ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেননি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার শাহানশা।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩ পদে ২২ জন মনোনয়ন উত্তোলন করেছেন বলে নিশ্চিত করেছেন দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শুভ রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সারওয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সরকার।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির আলমগীর হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সদস্য ইফতেখার আহমেদ বাবু, ব্যবসায়ী আতিকুর রহমান টুকু, শিক্ষক শিবু কিস্কু ও মুক্তার হোসেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফেরদৌসী বেগম, মাজেদা বেগম, মর্জিনা বেগম, আফরিন সুলতানা, নার্গিস খাতুন, শবনব বেগম ও লাকী বেগম।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ ১৬ এপ্রিল । ঘোড়াঘাট উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন নিজেদের মনোনয়ন দাখিল করেছেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন ২২ জনের মনোনয়ন দাখিল

আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪