সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ইরানের হামলার পরেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর বৈশ্বিক বেঞ্চমার্কে প্রতি ব্যারেল ক্রুড তেলের দামে উঠেছিল ৯২.১৮ ডলার, যা অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। এবার ইসরায়েলে ইরানের হামলার পরেই বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়ে গেছে।

এখন এই দাম কোথায় গিয়ে ঠেকে তা নির্ভর করছে দুদেশের পরবর্তী পদক্ষেপের ওপর। ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় এবং ইরানও যদি তার জবাব দিতে থাকে তাহলে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হবে।

বিশ্বে প্রতিদিন যে জ্বালানি তেলের চাহিদা রয়েছে তার বেশিরভাগ সরবরাহ হয় মধ্যপ্রাচ্য থেকে। ইরান নিজেও একটি বৃহৎ জ্বালানি তেল সরবরাহকারী দেশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে বিশ্ববাজারে যে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে, তার একটি বিরাট অংশ যায় ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এর পার্শ্ববর্তী জলপথ দিয়ে।

ইরান ইসরায়েল সংঘাত হলে এসব সরবরাহ চ্যানেল বন্ধ করে দেবে ইরান। ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হবে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে ইসরায়েলে সরাসরি হামলায় চালায় ইরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরানের হামলার পরেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪