সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত,আহত১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুতুবপুর ইউনিয়নের পারলক্ষীপুর সড়কে একটি গাছের সঙ্গে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অপর ১ বন্ধু।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সরোজগঞ্জের পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭) তার বন্ধু চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮) একটি সুজুকি মোটরসাইকেলে করে তিনজন ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে পারলক্ষীপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে।এসময় মাথায় ও বুকে মারাত্নক আঘাত পেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই খালিদ ও তামিমের মৃত্যু হয়।এছাড়া সজিব মারাত্নক জখম হয়।পথচারীরা দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় সজিবকে হাসপাতালে নিয়ে আসে।পরে তাকে উন্নত চিকিৎসার জন ঢাকাতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহত দু যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত,আহত১

আপডেট সময় : ০৭:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪