সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু,১ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, একজন মারাত্নত জখম হয়েছে।

বৃস্পতিবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আঃ বারেকের ছেলে ইব্রাহিম(১০) বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দিলে সাথে সে রাস্তায় ছিটকে পড়ে মারাত্নক জখম হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারের সদস্যরা শিশু ইব্রাহিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।অপর দিকে একই সময় দামুড়হুদার দর্শনা পুরাতন বাজার মন্দিরের সামনে একটি দ্রুতগতির ট্র্যাক্টর একটি মোটরসাইকেলকে ঢাক্কা মেরে পালিয়ে যায়।এসময় মটরসাইকেল চালক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রীবাড়ি হাড়িভাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮) ও দর্শনা থানার মদনা গ্রামের অবঃ প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আঃ কাদের মারাত্নক জখম হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎক ইমরানকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক
ডা. গোলাম মোর্শেদ বলেন, ইমরান মাথায় বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।অন্যদিকে আহত আঃ কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএএম নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।এদিকে দামুড়হুদা মডেল থানার (ওসি) আলমগীর কবির ও দর্শনা থানার (ওসি) বিপ্লব কুমার সাহা পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু,১ জন আহত

আপডেট সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪