সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় পুনর্নিরীক্ষণ বা ‘বোর্ড চ্যালেঞ্জ’ করে ফেল করা থেকে পাস করেছেন চারজন মেধাবী ছাত্রী। এই সাফল্যে এলাকায় বেশ ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও দক্ষতার প্রশংসা করছেন অভিভাবকরা।

​খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলের পর ওই বিদ্যালয় থেকে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ফল না আসায় কিছুটা হতাশা তৈরি হয়। তবে ছাত্রীদের মেধা ও বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখে প্রধান শিক্ষকসহ বিষয়ভিত্তিক শিক্ষকরা তাদের খাতাগুলো পুনরায় বোর্ডে চ্যালেঞ্জ করার পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেন। পরবর্তীতে শিক্ষা বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষার ফল বা সংশোধিত ফলাফলে ওই চারজন ছাত্রী সফলভাবে পাস করেন।

​বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান,আমাদের ছাত্রীরা যথেষ্ট মেধাবী। প্রাথমিক মূল্যায়নে কিছুটা ত্রুটি বা আশানুরূপ নম্বর না এলেও আমরা জানতাম ওরা ভালো করবে। শিক্ষকদের সঠিক তদারকি ও ছাত্রীদের অধ্যাবসায়ে এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমাদের শিক্ষক সমাজের পেশাগত দক্ষতারই একটি স্বীকৃতি।

​শিক্ষকদের এমন সময়োপযোগী পদক্ষেপ ও তদারকিতে সন্তোষ প্রকাশ করে এলাকার সচেতন মহল ও অভিভাবকরা বলছেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা থাকলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হয়। এই সাফল্যে উত্তীর্ণ ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

আপডেট সময় : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬