সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরগুনায় বালুবাহী কার্গোর ধাক্কায় ভেঙে গেল ব্রিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনার পাথরঘাটা উপজেলায় বালুবাহী একটি কার্গোর ধাক্কায় এলজিইডির নির্মিত লোহার ব্রিজ ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্গোটি ডুবে যায়। শনিবার (২৩ মার্চ) সকালের দিকে উপজেলার হলতা নদীতে এলজিইডির নির্মিত ওই ব্রিজটি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।

দুুই পারের স্থানীয় বাসিন্দাদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে স্কুল, মাদরাসাগামী ওই এলাকার শিক্ষার্থীরা। তবে এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার করা হয়নি ডুবে থাকা কার্গোটি। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি জরাজীর্ণ ছিল। এতে ঝুঁকি নিয়ে বিভিন্ন গাড়িসহ স্থানীয় বাসিন্দারা ব্রিজটি পার হতেন। শনিবার ব্রিজটির নিচ দিয়ে একটি বালুবাহী কার্গো যাওয়ার সময় ধাক্কা লাগে। এতে ব্রিজটির মাঝের অংশ ভেঙে পড়ে কার্গোটি ডুবে যায়। এ ঘটনায় কার্গোটি ডুবে গেলেও এর চালক ও সহকারী সাঁতরে তীরে উঠে পড়েন।

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। অল্প টাকায় ব্রিজের সংস্কার করা সম্ভব হবে না। লিখিতভাবে বাজেট নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজটি পুনরায় নির্মাণের কাজ করতে হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান সাংবাদিকদের বলেন, মালবাহী কার্গোর ধাক্কায় হলতা নদীর ওপরের ব্রিজটি ভেঙেছে। ওই এলাকার মানুষের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছড়া ব্রিজটি ভাঙার পেছনে মালবাহী কার্গোটি দায়ী হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় বালুবাহী কার্গোর ধাক্কায় ভেঙে গেল ব্রিজ

আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪