১১ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
ঘোড়াঘাট মোজাম পার্কে অভিযান ৫ পতিতা সহ আটক ১০

ঘোড়াঘাট মোজাম পার্কে অভিযান ৫ পতিতা সহ আটক ১০

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত মোজাম বিনোদন পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় ৫ পতিতা ও ৫ জন খদ্দেরকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
৫ খদ্দেরকে ৭ দিনের কাদন্ড প্ওরদান ও ৫ পতিতাকে ১ হাজার টাকা করে অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে অবস্থিত মোজাম বিনোদন পার্কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ঘোড়াঘাট থানার ্অফিসার ইানচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।

অভিযান চলাকালে পার্কের আবাসিক রুমে অসামাজিক কার্যক্রম পরিচালনার সময় পৃথক কয়েকটি রুম থেকে ৫ পতিতা ও ৫ খদ্দেরকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে নিয়ে ৫ খদ্দেরকে ৭ দিনের কারাদন্ড ও ৫ পতিতাকে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুড়গুড়ী গ্রামের আব্দুল মাবুদের ছেলে আব্দুল কাদের (২২), মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে গাউসুল আজম (২৭), নবাবগঞ্জ উপজেলার রোস্তমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সুজাউল হক (৪০), শিবরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সারোয়ার (৩০) ও হাকিমপুর উপজেলার ইটাইপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৪০)।

অপরদিকে অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শারমিন (৩০), বগুড়ার গাবতলী উপজেলার সোরদহ গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মাহি (১৮), দুর্গাটা গ্রামের আশরাফ আলীর মেয়ে শ্রবনী (৩৫), নওগাঁর মহাদেবপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মারিয়া (২০) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের আকাশের মেয়ে মাহবুবা (২৫)।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে রবিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দন্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী আটক ব্যক্তিদের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019