সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা টাষ দেড় লাখ টাকার গাঁজাসহ ৪জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা চাষ করে বিক্রি ও সেবন করার ্অভিযোগে গাঁজা চাষী বীরবল (৪০) সহ ৩ গাঁজাসেবীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গাঁজা চাষী বীরবল (৪০) গাঁজার ব্যবসা করতে নিজ বাড়ির পাশে বাঁশের চাটাই দিয়ে ঘিরে লাগিয়েছিলেন গাঁজার গাছ। সেই গাছ থেকেই গাঁজার পাতা সংগ্রহ করে, তা রোদে শুকিয়ে বিক্রি করতেন স্থানীয় মাদকসেবীদের কাছে। এ ্অভিযোগে গাঁজা চাষী বীরবল (৪০) সহ তার আরো তিন সহযোগীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১০ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় প্রায় ১১ ফিট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়। কচি পাতা ও ডালপালা সহ গাছটির ওজন ১৩ কেজি। এছাড়াও তাদের কাছে ৭০ গ্রাম শুকনো গাঁজা এবং গাঁজা কাটার লোহার বাটাল এবং কাঠের টুকরো জব্দ করেছে পুলিশ। জব্দকৃত কাঁচা গাঁজার আনুমানিক বাজার ম‚ল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় রাতেই উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী ভেলুরামের ছেলে বীরবল (৪০), শ্রী মনিন্দ্রের ছেলে সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ আলম (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত, পুলিন চন্দ্র দাসের ছেলে উপেন দাস (৫৫)।

মামলার এজাহারস‚ত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ জানতে পারেন বীরবল নামের এক ব্যক্তি নিজ বাড়িতেই গাঁজার চাষ করেছেন। সেই গাঁজার বাগানে চলছে গাঁজা বিক্রি। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, অসীম কুমার মোদক এবং অরুপ কুমার রায় সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ্অভিযান চালায়। গ্রেফতারকৃত বীরবলের বাড়ির পশ্চিম পাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা গাঁজার গাছের সন্ধান শুরু করলে সেখান থেকে কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু নিয়ে ৪ গাঁজাসেবীকে আটক করে। পুলিশ এ সময় একটি বিশাল আকৃতির গাঁজার গাছ জব্দ করে।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দীর্ঘ কয়েকমাস আগে নিজ বাড়িতেই গাঁজার ছোট চারা রোপন করেছিলেন আসামী বীরবল। গাছটি বড় হতে থাকলে সে বাঁশের চাটাই দিয়ে ঘিরিয়ে রাখে। যাতে গাছটি কেউ দেখতে না পায়। ওই গাছ থেকেই পরিপক্ক পাতা সংগ্রহ করে তা রোদে শুকিয়ে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আসামীরা। গ্রেফতারকৃত ৪জনকে রবিবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে উঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা টাষ দেড় লাখ টাকার গাঁজাসহ ৪জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪