সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

ঐতিহ্যবাহী বাংলা স্কুলে বিদায়, বরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু তৈয়ব আলী দুলাল বলেছেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে দেশ এগিয়ে চলছে। তোমাদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে এবং সর্বক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়াশোনা করতে হবে।
১২ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক দোয়া এবং মিলাদ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওয়াহেদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙ্গা, সুবর্না দাস, রিয়াজ উদ্দিন ও প্রাক্তন শিক্ষক মোঃ খায়রুল আনাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী ইমন ইসলাম ও ১ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম। মিলাদ মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওঃ ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্র্থী ৫০ জন এবং নবীন শিক্ষার্থী ৬০ জন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বয় ঘটলে শিক্ষার্থীদের কাছে ভালো ফলাফল আশা করা যায়। আমার বিশ্বাস শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে দিনাজপুরের ঐতিহ্যবাহী বাংলা স্কুলের ঐতিহ্য ফিরে পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঐতিহ্যবাহী বাংলা স্কুলে বিদায়, বরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪