সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রবাসীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে প্রবাসীদের স্বস্তির খবর দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার ভিসার (ইকামা) মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে না পারা প্রবাসীদের জন্য এ স্বস্তির বার্তা দিয়েছে দিয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট ওকাজ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নিজ দেশে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিয়াদ। এ জন্য দেশের বাইরে অবস্থান করা এবং পুনঃপ্রবেশে ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফিরতে না পারা প্রবাসীদের প্রবেশের জন্য সংশ্লিষ্ট সব বিভাগ এবং সমুদ্র, বিমান ও স্থলবন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এ নির্দেশনাটি মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে দেশটির বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদের মধ্যে ফিরে না প্রবাসীদের তিন বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল অধিদপ্তর।

ব্যবসায়ীদের দাবি, শ্রমিক রেসিডেন্সি পারমিট (ইকামা), ওয়ার্ক পারমিট এবং রিটার্ন টিকিটের নরায়ন ফি না দেওয়ার তারা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এ জন্য মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না আসা শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিলেন নিয়োগকর্তারা।

হাজিদের জন্য সৌদি আরবের নতুন পরিকল্পনা
ব্যবসায়ীদের দাবি, সময়মতো না ফেরায় শ্রমিকদের সঙ্গে চুক্তি বাতিলে বাধ্য হন তারা। এতে করে একদিকে স্বার্থের ক্ষতি আর অন্যদিকে কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতা নষ্ট হচ্ছিল।

নতুন করে নিষেধাজ্ঞা তুলে নিলেও শর্তারোপ করেছে সৌদি। এতে বলা হয়েছে, কর্মীকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য সমস্ত বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে। যেসব শ্রমিকের ভৈধ ভিসা নেই তারা সৌদি আরবে ফেরত আসলে বিষয়টি নিশ্চিত করার পর ভিসা দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে এবং সেখানে তাদের আঙুলের ছাপ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রবাসীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

আপডেট সময় : ০৮:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪