০৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা বিরামপুরে প্রকাশ্যে মাদক বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চুয়াডাঙ্গার আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানের শয্যাপাশে আমীরে জামায়াত কয়েলের আগুনে সর্বস্বান্ত পরিবার: বাবুগঞ্জে পুড়ল বসতঘর, মারা গেল ৩ গরু ও ২১ ছাগল চুয়াডাঙ্গার হাসাদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত আমিরের ভাই’র মৃত্যু, প্রতিবাদ মিছিল
বাগেরহাটে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বাগেরহাটে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে কলেজের এক করনিক নিহত হয়েছে। এ সময় আরো ৫ জন আহত হন। নিহত রেজাউল ইসলাম নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করনিক ও খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন নান্নু।
তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার মরদেহ মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় অপর আহতরা হলেন রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।*

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019