সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে মাঠ থেকে গরু চুরি, গরুসহ দুই চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দুজন গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে একটি চোরাই গরু। চুরি হওয়ার মাত্র ১ ঘন্টার ভিতরে গরুটি উদ্ধার করে পুলিশ। ৬ মাসের গাভ থাকা গরুটির আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
শুক্রবার সন্ধায় বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী বাজার থেকে তাদেরকে আটক করে উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল। এ ঘটনায় ভূক্তভোগী গরুর মালিক সামসুল হক (৪৯) শনিবার বেলা ১১টায় বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা করলে, পুলিশ আটক চোরকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।
মামলার বাদী সামসুল হক (৪৯) বাঁশমুড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় দিনমজুর। অপরদিকে গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার বিশাইনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরকারের ছেলে রাজিব হোসেন (৩০) এবং অপরজন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মিনহাজ হোসেন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৫টায় ঘাস খাওয়ার জন্য নিজের তিনটি গরু বেঁধে রেখে আসেন সামসুল হক। সন্ধার আগে জমিতে গরু আনতে গিয়ে তিনি দেখেন একটি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও তিনি গরু খুঁজে না পাওয়ায় চিৎকার করলে আশেপাশের লোকজন জড় হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, শুক্রবার সন্ধায় গরু হারানোর একটি মৌখিক অভিযোগ পাই। তাৎক্ষণিক আমরা অভিযান শুরু করলে চোরাই গরুটি বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাবার সময় দুজন চোরকে আটক করে আমাদের সদস্যরা। আসামীদেরকে আজ (শনিবার) দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে মাঠ থেকে গরু চুরি, গরুসহ দুই চোর আটক

আপডেট সময় : ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩