সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মুখে কীটনাশক ছিটিয়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার দায়ে সৌদি আরবের রাজকীয় আদালত দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছেন। আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মুখে কীটনাশক ছিটিয়ে ভারতীয় এক প্রবাসীকে হত্যার দায়ে আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবে বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর্থিক বিবাদের কারণে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। তবে কবে, কখন ভারতীয় ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা বাংলাদেশি নাগরিক। ভারতীয় এক নাগরিককে প্রলুব্ধ করার দায়ে দোষী সাব্যস্ত হন তারা। ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান তারা। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন অভিযুক্তরা।

এই ঘটনার পর ভারতীয় ওই নাগরিকের মরদেহ গুম করার জন্য মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই বাংলাদেশি। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। দীর্ঘ তদন্তের পর বাংলাদেশি ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দেশটির আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। পরে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩