সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে নাশকতা মামলয় আরোও শিবিরের বর্তমান-সাবেক চার সেক্রেটারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটেট্রাক ভাংচুরের ঘটনার মামলার ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক চার সেক্রেটারীকে আটক করেছে থানা পুলিশ।

পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

গ্রেপ্তারকৃত শিবির নেতারা হলেন, উপজেলা শাখার বর্তমান সেক্রেটারী খোদাদাদপুর গ্রামের জুম্মান খানের ছেলে রাকিব হোসেন (২৭), উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারী পুড়ইল গ্রামের আনিসুর রহমানের ছেলে শাহানুর আলম (৩১), সাবেক সেক্রেটারী পূর্ব পালশা গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে ইমরান হোসাইন (৩০) এবং ৩নং সিংড়া ইউনিয়নে সেক্রেটারী মুগলিশপুর-নয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে (১৮)।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শৌলানামক স্থানে মালবোঝাই ট্রাকে ঢিল নিক্ষেপ করে নাশকতা সৃষ্টি করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এতে একটি মালামাল বোঝাই ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং বিষ্ফোরক উপাদানাবলী আইনের পৃথক দুটি ধারায় মামলা দায়ের করেন ট্রাকটির চালক সোহেল রানা (৩২)। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা উদ্ধার করে বলে নিশ্চিত করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ট্রাক চালকের দায়ের করা নাশকতা মামলার তদন্তে গ্রেপ্তার চার আসামীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে সোমবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে নাশকতা মামলয় আরোও শিবিরের বর্তমান-সাবেক চার সেক্রেটারী আটক

আপডেট সময় : ০৬:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩