সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বানারীপাড়ায় মাদক বিক্রি-সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় মা-বাবা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেলিম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় শাহ আলম ফকিরের ছেলে আনিস ফকির ও জাহিদ ফকির এ হামলায় নেতৃত্ব দেয়।
৬ ডিসেম্বর বুধবার সেলিম হাওলাদার বাদী হয়ে ওই দুই সহোদরকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার পূর্ব বিরোধ এবং ঘটনার দিন দুই পরিবারের শিশুদের ঝগড়া নিয়ে বিরোধের জেরে আনিস ও জাহিদ সন্ধ্যায় বাগবিতন্ডার এক পর্যায়ে একই বাড়ির রিয়াজ হাওলাদারকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ সময় রিয়াজের চিৎকারে তার মা মাকসুদা বেগম ও বাবা সেলিম হাওলাদার এগিয়ে আসলে তাদেরকেও আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এরমধ্যে মাকসুদা বেগম ও সেলিম হাওলাদারকে বানারীপাড়ায় চিকিৎসা দেওয়া হলেও রিয়াজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় মাদক বিক্রি-সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩