সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে প্রকাশ্য দিনের বেলায় ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের বেলা একটি এজেন্ট ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
২ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।আটক ওই ২ চোরের বিরুদ্ধে চুরির মামলা করেছে এজেন্ট ব্যাংকের মালিক।

মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় এই ঘটনা ঘটে।

আটককৃতরান হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজান মিয়া (৩৫) এবং অপরজন নীলফামারী সদর উপজেলার দোলুয়া-মুসলিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইনুল ইসলাম (৩৩)।

স্থানীয় এবং ভূক্তভোগী মোহাবুল ইসলাম জানান, ব্যাংকের এজেন্ট শাখাটির মালিক প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পেছনে যায়। এসময় মোটরসাইকেলে সেখানে থাকা দুজন যুবকের মধ্যে একজন দোকানটিতে প্রবেশ করে এবং ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি করে আবারো মোটরসাইকেলে উঠে পালিয়ে যাবার চেষ্টা করে। এজেন্ট শাখার মালিক স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে চোরদের পেছনে ধাওয়া করে।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভাদুরিয়া বাজারের দিকে যাবার সময় চোরদেরকে আটক করে স্থানীয়রা। পরে সেখানে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা। পিটুনিতে আহত হওয়ায় পুলিশ দুই চোরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনার সাথে জড়িত দুই যুবক আমাদের হেফাজতে রয়েছে। এজেন্টের ভাষ্য অনুযায়ী তার দোকান থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে প্রকাশ্য দিনের বেলায় ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩