সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের চারটি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময় এমপি, বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেনের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

এসময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, তালুকদার আব্দুল বাকীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিবেন। বাগেরহাটের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

এছাড়া এদিন বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট-৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অন্যদিকে বাগেরহাটের-৪টি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

আপডেট সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩