সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠি ২ আসনে আমু সহ ৪ জন ও ১ আসনে হারুন সহ ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২(ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র দলের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মন্নান রসূল উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে আমির হোসেন আমু বলেন, আমরাও চাই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ যাতে সতস্ফুর্ত ভাবে যার যার ভোট যাকে খুশি তাকে দিবে এটাই আমরা চাই।

পরে জাকের পার্টির মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ রির্টানিং কর্মকর্তা কাছে তার দলীয় মনোনয়নপত্র জমা দেন।

পরে জাকের পার্টির মনোনীত প্রার্থী ফারুক আহম্মেদ (জাকের পার্টি) , নাসির উদ্দিন (জাতীয় পার্টি),
মো. ফোরকান (এনপিপি) রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।

অন‍্য দিকে ঝালকাঠি ১ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন ।
প্রার্থীরা হলো আওয়ামী লীগের মনোনীত বজলুল হক হারুন( নৌকা),মামুন সিকদার সাংস্কৃতিক মুক্তিজোট (ছুড়ি),জসিম উদ্দিন তালুকদার (তৃণমূল),
আবু বকর সিদ্দিক (জাকেরপার্টি),মোঃ মনিরুজ্জামান,মোঃনুরুল আলম,মোঃ ইসমাইল,মোঃ এজাজুল হক (জাপা)বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম,মুজিবুর রহমান ও আবুল কাশেম ফখরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি ২ আসনে আমু সহ ৪ জন ও ১ আসনে হারুন সহ ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন

আপডেট সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩