সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দিনাজপুর হাকিমপুরে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে সরকারিভাবে খাদ্য গুদামে আমন ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে হিলি খাদ্য গুদামে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে হিলির ছোট ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক বাবুল হোসেনের ১ টন আমন ধান ক্রয়ের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, সহকারী কৃষি কর্মকর্তা মেজবাহুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান, চাল ব্যবসায়ী গনেশ বাবু, ডিলার বাবুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান জানান, এবার আমন মৌসুমে ৩৫৪ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ হয়েছে ৩০ টাকা। প্রতি কৃষক ১ টন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

অপর দিকে ৪৪ টাকা কেজি ১০৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর হাকিমপুরে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩