সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আমি ছিলাম আছি থাকবো’ বিদায়বেলায় সাদিক আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) থেকে রাজসিক বিদায় নিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নগর ভবন থেকে সব দায়িত্ব ১ নম্বর প্যানেল মেয়রের হাতে বুঝিয়ে দিয়ে বিদায় নিয়ে হেঁটে নগরীর কালীবাড়ি রোডের বাড়িতে যান তিনি।

এসময় নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকাল ১০টা থেকে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল ও সম্মাননা স্মারক দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানান। নগর ভবন থেকে বিদায় নিয়ে নিচে নেমে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি বিদায় বলবো না, শেষ কর্মদিবস বলবো। জনগণের কাতারে আবার ফিরে যাচ্ছি, সবাই দোয়া করবেন।

এ কর্মকালীন যদি কারও মনে ব্যথা দিয়ে থাকি, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যা করেছি সবকিছু এ নগর ভবনের জন্য করেছি। এখানে আমার কোনো ব্যক্তিস্বার্থ ছিল না। নতুন মেয়র আসছেন, তাকে সবধরনের সহযোগিতা করবেন। আমি ছিলাম, আছি, থাকবো। আমাকে যে কোনো বিষয়ে ডাকলে আপনারা কাছে পাবেন।’

তিনি আরও বলেন, ‘আমার কার্যকালীন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করেছি। কারও কোনো বেতন-ভাতা বকেয়া রাখিনি। সবার সব বকেয়া ক্লিয়ার করে দিয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আমার শুভকামনা থাকবে সিটি করপোরেশনের প্রতি, যাতে নগরীকে ডিজিটাল থেকে স্মার্ট নগরীতে রূপান্তর করতে পারেন নতুন মেয়র।’

পরে মেয়র সাদিক হেঁটে দুই কিলোমিটার দূরে কালীবাড়ি রোডের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন। এসময় সাদিক অনুসারী নেতাকর্মীরা ‘সাদিক ভাই ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। পথে কালীবাড়ি রোডের সামনে তাকে নাগরিক সংবর্ধনা জানায় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।

এদিকে সাদিক আবদুল্লাহর বিদায়ী সংবর্ধনা উপলক্ষে নগরীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরীর হাটখোলা এলাকার বাসিন্দা শেখ বৃষ্টি বলেন, ‘মাকে নিয়ে চিকিৎসার জন্য বাংলাবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায় গিয়ে পৌঁছেছি। তাও বিকল্প পথে গিয়ে। এতে চিকিৎসকের দেওয়া সিরিয়াল মিস করাসহ নানান বিড়ম্বনার শিকার হতে হয়েছে।’

নগরীর আরেক বাসিন্দা সবুজ হাওলাদার বলেন, ‘সদর রোডে বাড়ি নির্মাণাধীন ভবনের মালামাল আনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যখন দোকানে পৌঁছেছি তখন তেমন একটা যানজট ছিল না। যেই মালামাল নিয়ে বের হবো তখন দেখি সব রাস্তা বন্ধ। পরে প্রায় দুই ঘণ্টার অধিক সময় পার করে মালামাল নিয়ে বাড়ি পৌঁছাতে পেরেছি।’

অন্যদিকে সাদিক আবদুল্লাহ তার মেয়রের মেয়াদকাল পাঁচ বছর পূর্ণ হওয়ার চারদিন আগেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নানান সমালোচনার জন্ম দিয়েছেন। অনেকেই বলছেন, চাচার হাতে দায়িত্ব তুলে দিতে অনীহার কারণেই চারদিন আগে তিনি অব্যাহিত নিয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দায়িত্ব নেবেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমি ছিলাম আছি থাকবো’ বিদায়বেলায় সাদিক আবদুল্লাহ

আপডেট সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩