সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল -৩ আসনে তৃণমূলের ভাবনায় আতিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ আড়িয়াল খাঁ নদ দ্বারা বিভক্ত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শক্তিশালী প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন লাভে ক্লিন ইমেজের তরুণ এ নেতা ব্যাপক গণসংযোগ করে সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন।

স্থানীয়রা জানান, আতিকুর রহমান গণসংযোগ, ব্যানার-ফেস্টুন, পোষ্টার ও বিলবোর্ডের মাধ্যমে নিজের শক্ত অবস্থানের জানান দিচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটি তুলে ধরছেন বর্তমান সরকারে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের কথা। এ ছাড়া তৃণমূল পর্যায়ে জনগনের ভাবনায় এগিয়ে রয়েছেন আতিকুর রহমান। স্বাধীনতার পর বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয়ী হয়নি। তাই আওয়ামী লীগ থেকে আতিককে মনোনয়ন দিলে এ আসন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলের কাছে আসবে বলে মনে করছেন ভোটাররা।

খোঁজ নিয়ে জানাগেছে, বাবুগঞ্জ-মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত জনপদের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন আতিকুর রহমান। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মুলাদী-বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা নির্মাণ, বাবুগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, ভাঙন কবলিত মানুষদের আর্থিক সহায়তা, মুলাদী-বাবুগঞ্জে বহু মসজিদ মাদ্রাসা, স্কুল-কলেজের একাডেমিক ভবন নির্মাণ, ভবনের বর্ধিতকরণ, বাবুগঞ্জের আবুল কালাম ডিগ্রি কলেজে ছাত্রাবাস নির্মাণ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ পাঠাগার নির্মাণ, নিজ ইউনিয়ন দেহেরগতির পৈত্রিক জমিতে গরীব এবং অসহায় মানুষের চিকিৎস সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ১০ শয্যার বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল এবং একটি দ্বিতল কমিউনিটি সেন্টার স্থাপন করেছেন। রাস্তা-ঘাট উন্নয়নের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু প্রকল্প থেকে ৪ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বজলুর রহমান মাষ্টার এর ছেলে ও দেহেরগতি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বর্তমান চেয়ারম্যান মোঃ মশিউর রহমান এর মেঝ ভাই মোঃ আতিকুর রহমান আতিক মনে করেন, সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে টানা চতুর্থবারের মত আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় এই নির্বাচনী এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই এই নির্বাচনী এলাকার অবহেলিত মানুষের ভাগ্যন্নয়ন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের এই ধারাকে আরো গতিশীল করতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে আতিকুর রহমান বলেন, দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি।

আমার প্রাণের দেশ এবং সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন শুধু আমার দেয়ার সময়। আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যেন নৌকা প্রতীক উপহার দেন। আমি নৌকা প্রতীক পেলে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল -৩ আসনে তৃণমূলের ভাবনায় আতিকুর রহমান

আপডেট সময় : ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩