সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় বিএনপি পন্থী কলেজ অধ্যক্ষসহ দলবেঁধে আওয়ামী লীগে যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য,পুড়িয়ে মানুষ হত্যা,জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকা দেখে ঘৃনা সৃষ্টি হওয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বরিশালের বানারীপাড়ায় বিএনপিপন্থী কলেজ অধ্যক্ষসহ ১১ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার সকালে অনুষ্ঠিত বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য,পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির,ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব অংশ নেন। সমাবেশ শেষে তারা আওয়ামী লীগ কার্যালয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরুম পূরণ করে এবং মাইকে ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ওই দিন দুপুরে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক,সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন , সহকারি অধ্যাপক মো. সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের সহকারি অধ্যাপক শাহানাজ খানম, সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম,সহকারি অধ্যাপক মো, নজরুল ইসলাম,প্রভাষক কাজি আলী হায়দার,প্রদর্শক (শিক্ষক) মো.মিজানুর রহমান এবং হিসাবরক্ষক,মো. মিজানুর রহমান লিখিত আবেদন করে ও দলীয় প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করে আওয়ামী লীগে যোপদান করেন। অধ্যক্ষের কার্যালয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডির সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিএনপি পন্থী কলেজ অধ্যক্ষসহ দলবেঁধে আওয়ামী লীগে যোগদান

আপডেট সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩