সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাউফলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই আ.লীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ মাছ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়িকে আটক করে জরিমানার আওতায় নেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী’র উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিষিদ্ধ মাছ ও আসামি ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ । ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোঃ বশির গাজী জানান, চলমান ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন।

একই ভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন মাছ ব্যবসায়ির কাছে নিষিদ্ধ ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়া গেলে তাদের মাছ আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি নেতার মতো আবির্ভূত হয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের সরিয়ে দেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, আটককৃত মোঃ হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই আ.লীগ নেতা আটক

আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩