সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য ও তার স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য রাসেল হাওলাদার, কিন্তু পুলিশের ভাষ্যমতে তিনি ইয়াবা বিক্রির হাট চালান। তবে অবশেষে বিপুল পরিমানের ইয়াবা ও দেশীয়ও অস্ত্র সহ পুলিশের আটক হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ২ হাজার ৪শ’ ৯০পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ২শ’ টাকা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে রাসেল ও তার স্ত্রী শিরিন বেগমকে। রাসেল জনপ্রতিনিধি হয়েও মাদকের সাথে জড়িত থাকায় দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেল বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরে থাকা চায়ের ফ্লাস্ক থেকে বিপুল পরিমানের ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ দম্পতিকে আটক করা হয়েছে।

তিনি আরো জানায়, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল মেম্বার ও তার পরিবার। পারিবারিক ভাবে মাদক ব্যবসা করেন তারা। শুধুমাত্র কাউনিয়া থানাতেই রাসেলের নামে মামলা আছে ১২ টি। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হন রাসেল হাওলাদার। তার বাড়িটি এলাকায় ‘ইয়াবার হাট’ নামে পরিচিত বলে জানায় পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মেম্বার একজন জনপ্রতিনিধি হয়েও মাদকের সাথে জড়িত থাকায় দ্রুত রাসেলের বিরুদ্ধে মামলাসহ প্রশাসনিক ব্যবস্থা হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য ও তার স্ত্রী আটক

আপডেট সময় : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩