সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষক শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। বুধবার (১৫ মে) দুপুরে বরিশালের বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে এই মামলা করেন শিক্ষক মইদুল ইসলাম।

আদালতের বিচারক হাসিবুল হাসান ১০ কার্যদিবসের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজসহ অভিযুক্তদের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। এঘটনায় আসামিরা হলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক, শিক্ষাবোর্ড চেয়ারম্যান এবং শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক।

মামলা সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ঐতিহ্যবাহী হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে গত ৫ মে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তোলা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে। এরপর ৯ মে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া শিক্ষকের দাবি, কোচিং বাণিজ্যের ভাগবাটোয়ারা নিয়েই মূলত দ্বন্দ্ব।

সেকারণে জোর করে ওই ছাত্রীদের দিয়ে একটি কাগজে সই নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। যে কারণে আদালতের স্বরণাপন্ন হয়েছেন বরখাস্ত হওয়া শিক্ষক মইদুল ইসলাম। তিনি ৫ মে ওই স্কুলে চালু থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা

আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪