সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে: বরিশাল জেলাপ্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পেরেছেন বলে মন্তব্য করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। আজ রবিবার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, আগামী ২১ মে হিজলা ও মুলাদী উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাযথভাবে আচরণবিধি প্রতিপালনের জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এর সাথে অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীদেরও গুরুত্বের সাথে দায়িত্বপালন করতে নির্দেশ দেন জেলা প্রশাসক।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান শহরের যানজট নিরসনের জন্য অচিরেই অভিযান পরিচালনা করবেন। সেই সাথে নগরবাসীকে দ্রুত সেবা দেওয়ার জন্য হোল্ডিং ট্যাক্স, পানির বিল মোবাইলের মাধ্যমে পরিশোধ করার জন্য অটোমেশনের কাজ চলমান রয়েছে।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা জানান আগামী ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে বরিশাল জেলায় এক হাজার আটশত একুশটি জেলে পরিবারের মধ্যে প্রথম ধাপে (৪২ দিনের জন্য) প্রতি পরিবারকে ৫৬ কেজি করে ১০১.৯৮ মে.টন ভিজিএফ চাল প্রদান করবেন। আইন-শৃঙ্খলা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে: বরিশাল জেলাপ্রশাসক

আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪