সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা অজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন,সমবায় কর্মকর্তা পার্থ সারথী দেউরী,উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,থানার উপ-পরিদর্শক আল-মামুন,উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আ.সালাম বাহাদুর প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বলেন, জাতীয় সম্পদ ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্সে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করা হবে। সভা শেষে সন্ধ্যা নদীতে নৌকায় বসবাসরত মানতা সম্প্রদায়ের ১৪টি পরিবারের মাঝে জেলে পুর্নবাসনের আওতায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩