সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিএনপির রোডমার্চে বাবা, ছবি দেখে ছাত্রলীগ নেতার বিষপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির রোডমার্চে অংশ নেওয়া বাবার ছবি দেখে নীরব ইমন (২২) নামে রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিত বাড়ির নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার পিতা মোহাম্মদ জহির (৪৫) পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্বে আছেন। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোমরা ইউনিয়নে জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছেন, এমন খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ছিলেন ছাত্রলীগ নেতা নীরব ইমনও। এ সময় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে তার বাবার অংশ নেওয়ার একটি ছবি দেখতে পেয়ে তাকে ফেসবুক ম্যাসাঞ্জারে লাল চিহ্ন দিয়ে পাঠান তার সহকর্মী অন্য এক ছাত্রলীগ নেতা। এমনকি এটি তাদের ম্যাসেঞ্জার গ্রুপেও শেয়ার করা হয়েছিল। ছাত্রলীগ নেতা নীরব ইমন বাবার ছবিটি দেখে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ছুটে যান এবং এই নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিষপান করে বসেন ছাত্রলীগ নেতা নীরব ইমন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে তাকে ভর্তি করানো হয়।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জয় দিপ নন্দী বিষপানের সত্যতা নিশ্চিত করে বলেন, নীরব ইমন নামে একজনকে বিষপান করা অবস্থায় আনা হয়েছিল। তাকে প্রাথমিক ওয়াশ করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তার বাবা মোহাম্মদ জহির বলেন, আমি ছিলাম শহরে। ঘরে কী হয়েছে জানি না। তবে আমি বিএনপির প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।

তার স্বজন পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ইমনের বাবা সম্পর্কে আমার ফুফাতো ভাই। সে বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় আমার সাথে তার কথাবার্তা হতো না। তবে ইমন তার বাবাকে প্রায় সময় বিএনপির রাজনীতি থেকে বিরত থাকতে বলতেন। এরপরও তার বাবা বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এই ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি।

চট্টগ্রাম মেডিকেলে ইমনকে নিয়ে যাওয়া তার চাচা মো. পারভেজ বলেন, মেডিকেলে আনার পর তাকে ওয়াশ করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিন ঘণ্টা পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির রোডমার্চে বাবা, ছবি দেখে ছাত্রলীগ নেতার বিষপান

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩