সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশাল কেডিসিতে গাঁজা পৌঁছে দিতে এসে উজিরপুরের ২ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের শহীদ আব্দুর রাজ্জাক কলোনীর (কেডিসি) দুই মাদক ব্যবসায়ী আসিফ এবং শাওনকে গাঁজা দিতে এসে ধরা পড়েছে দুই যুবক। উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে আগন্তক মিরাজ হোসেন (৩৮) এবং সমবয়সি আরিফুল ইসলাম সুজন ২ কেজির ওই গাঁজার চালানটি নিয়ে কেডিসি কলোনীতে ঢোকার চেষ্টার করছিলেন। তখন স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গাঁজাসমেত হাতেনাতে আটক করে।

পুলিশ জানায়, উজিরপুরের এই দুই যুবক এর আগেও একাধিকবার কেডিসি কলোনীর ব্যবসায়ীদের মাদক সরবরাহ করে গেছেন। বিশেষ মাধ্যম এসব তথ্য নিশ্চিত হয়েছেন। এছাড়া যুবক মিরাজ এবং সুজন আবারও মাদকের চালান নিয়ে আসবেন এমন অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের সেই শুভক্ষণ আসে। এসআই শহিদুলের নেতৃত্বে পুলিশ টিম মিরাজ এবং সুজনকে কেডিসির অদূরে চাঁদমারীতে হাতেনাতে ধরে ফেলে। এবং তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি করে স্কচটেপে মোড়ানো দুটি গাঁজার চালান উদ্ধার করে।

ফাঁড়ি পুলিশ জানিয়েছে, আটক দুই যুবক এর আগেও একাধিকবার মাদকের চালান নিয়ে কেডিসিতে এসেছেন। এছাড়া তারা অর্থের বিনিময়ে মাদক নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। বৃহস্পতিবার রাতেও একই উদ্দেশে নিয়ে বরিশালে আসেন এবং একটা পর্যায়ে চাঁদমারীতে নেমে কীর্তনখোলা নদীতীরের সড়ক হয়ে কেডিসিতে প্রবেশের চেষ্টা করছিলেন। এমন সময় তাদের দুইজনকে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেছেন, ‘মাদকের চালানটি কেডিসি কলোনীর শাওন এবং আসিফকে পৌঁছে দিতে এসেছিলেন। এর আগেই কলোনীর দুইজনকে একাধিকবার মাদক সরবরাহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল কেডিসিতে গাঁজা পৌঁছে দিতে এসে উজিরপুরের ২ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩