সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

হিলি সীমান্তে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ভারত থেকে রপ্তানি পণ্য বাংলাদেশে আনার সময় হেরোইন ও ইয়াবাগুলো জব্দ করা হয়।

ভারতের হিলি কাস্টমস এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলা মন্ডল জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে ভুসিবোঝাই একটি ভারতীয় ট্রাক জিরোপয়েন্টের কাছাকাছি আসে। এ সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের চালকের আসনের কেবিন থেকে ২২টি ছোট ব্যাগে রাখা ২ কেজি ৩২২ গ্রাম হেরোইন ও ৫০টি ছোট ব্যাগে রাখা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের দাম বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা।

তিনি বলেন, এই অপরাধের সঙ্গে কারা জড়িত, সেটা আমাদের সংগঠনের পক্ষ থেকেও খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন বলেন, হেরোইন ও ইয়াবাগুলো বাংলাদেশে পাচারের জন্য আনা হচ্ছিল। এ ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।

এর আগে গত শনিবার হিলি স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা আমদানিকৃত খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল,ফেয়ারডিল ও অ্যাম্পল জব্দ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলি সীমান্তে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৬:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩