সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাজধানীতে সম্মেলনের ঘোষণা হেফাজতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় আগামী ২৮ অক্টোবর ওলামা মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদরাসায় হেফাজতের নতুন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বলেন, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৮ অক্টোবর আমরা ঢাকায় সমাবেশ করব। তবে এখনও স্থান নির্ধারণ করা হয়নি। এর মধ্যে যদি নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হয়, তবে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিন হেফাজতের বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ ও মাওলানা সাখাওয়াত হোসাইনসহ হেফাজতের নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে সম্মেলনের ঘোষণা হেফাজতের

আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩