জনগণের টাকা লুট করে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে তারেক-শিবলী সাদিক এমপি
- আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দেশের টাকা লুট করে লন্ডনে বসে আরাম করে তারেক রহমান। সেখানে বসে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে, ব্যাংক ব্যালেন্স করেনি বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলায় সিংড়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপজেলার ৪টি ইউনিয়নের শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু,পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমানসহ আরো অনেকে।























