সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নীলফামারীর ডিমলায় নদী থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির আনুমানিক(৩৫)মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।রবিবার(১০ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুর্ব দোহলপাড়া গ্রামের স্পার বাধের প্রায় সাতশত গজ ভাটিতে জামালের বাড়ী সংলগ্ন তিস্তা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এলাকাবাসী সুত্রে জানা যায়,রবিবার দুপুরে স্থানীয়রা ওই স্থানে অর্ধ গলিত একটি মরদেহ পোকা-মাকড় খাচ্ছিলেন এমনটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেন।এ সময় মরদেহটির পুরো শরীরের মধ্যে কোমরে শুধুমাত্র গামছা সমতুল্য একটি কাপড় ছিলো।মরদেহটিতে পচন ধরায় কেউ পরিচয় সনাক্ত করতে পারেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান জানান,তিস্তার পানির স্রোতে একটি মরদেহ ভেসে এসে নদীর তীরে আটকে যায়। স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার(১১ সেপ্টেম্বর)সকালে নীলফমারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।মরদেহটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে।
তবে বেওয়ারিশ এই মরদেহটি ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন করানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ডিমলায় নদী থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩