সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হৃদয় (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মো. হৃদয় শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

রহিম উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি বৃহস্পতিবার ভোরে পাশের জমিতে কৃষিকাজ করছিলেন। শিশুরা ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে মক্তবে যাচ্ছিল।

তখন শিশুদের চিৎকার শুনে তিনি দৌঁড়ে এসে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল এবং একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ খোয়া গেছে।

তিনি বলেন, আমরা ধারণা করছি হৃদয় ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার সহযোগীরা মালামাল নিয়ে গেলেও মরদেহে ফেলে রেখে পালিয়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩