সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চুয়াডাঙ্গার দর্শনা সঃ কলেজের ৪টি ভবনের তালা ভেঙ্গে বৈদ্যুতিক ফ্যানসহ মালামাল চুরি, ভাংড়ি ব্যবসায়ীসহ ৫ চোর গ্রেফতার, মালামাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা সরকারী কলেজে এক রাতে ৪ টি ভবনের তালা ভেঙ্গে ফ্যান, বৈদ্যুতিক তার ও বাথরুমের বিভিন্ন সামগ্রী চুরির চোর চক্রকে পুলিশ গ্রেফতার করেছে।তাদের স্বীকারোক্তিতে ভাংড়ির দোকানের গোডাউন থেকে পুলিশ মালামাল উদ্ধার করেছে।
মঙ্গলবার মাঝ রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শামিম রেজা সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার কলেজের পিছনে ঘুঘুডাঙ্গার তালতলা পাড়ার শাহিন শরিফের বাড়িতে অভিযান চালায়।এসময় তার ঘরের মধ্যে চাউলের ড্রামের ভিতর অভিনব কায়দায় রাখা ১০টি সিলিং ফ্যানের বডি, ১৫ টি সিলিং ফ্যানের রড, ৩ ১৮টি স্টিলের পানির বেসিনের পাইপ, ২টি কোমডের ফ্লাশ পাইপ, ৩টি ফ্লাশ পাইপের ট্যাব, লাল কালো রংয়ের বৈদ্যতিক তার, ৬টি ক্যাপাসিটার কিছু তার উদ্ধার করে।পরে তার তথ্যের ভিত্তিতে রাতেই দর্শনার মোহাম্মদপুর ভাংড়ি ব্যবসায়ী রফিকুল ইসলাম মিন্টুর ভাংগাড়ির দোকানের পিছনের গোডাউন হতে ৬ কয়েল বক্স, ১২টি বিয়ারিং, ৬টি সিলিং ফ্যানের কয়েল রিং, তামা তার, ৪৫টি সিলিং ফ্যানের পাখা উদ্ধার করে। পরে চোরচক্রের ৫ জনকে বিভিন্নস্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো ঘুঘুডাঙ্গার কাশেম শরীফের ছেলে মোঃ শাহিন শরিফ (২৫) ও
মোঃ সিজান শরিফ (২০), মোহাম্মদপুর গ্রামের নুরুল বক্সের ছেলে, ভাংড়ি ব্যবসায়ী
রফিকুল ইসলাম মিন্টু (৫২),
দর্শনা কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান হীরক (২৯), ও মাহাবুবুর রহমানের ছেলে
মাকসুদুর রহমান শাকিল (৩০)।
উল্লেখ্য আগের রাতে দর্শনা সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আনোয়ারুল কবির দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করেন।এজাহারে জানান, অজ্ঞাতনামা চোরেরা রাতে দর্শনা সরকারী কলেজের ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের নিচ তলা, ৩য় তলা, ৪র্থ তলা, ৫ম তলার ১টি করে রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে।গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দর্শনা সঃ কলেজের ৪টি ভবনের তালা ভেঙ্গে বৈদ্যুতিক ফ্যানসহ মালামাল চুরি, ভাংড়ি ব্যবসায়ীসহ ৫ চোর গ্রেফতার, মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩