সংবাদ শিরোনাম ::
শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ

আবারো বাড়লো স্বর্ণের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের জন্য ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা খরচ করতে হবে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়েছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য এখন থেকে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা খরচ করতে হবে। বৃহস্পতিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৯৯ হাজার ২৭ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২৮৫ টাকা, ১৮ ক্যারটের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১০০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২০ টাকা। ২২ ক্যারটের প্রতি গ্রাম রুপার নতুন দাম ১৪৭ টাকা, ২১ ক্যারটের ১৪০ টাকা এবং ১৮ ক্যারটের ১২০ টাকা।

এর আগে, গত ১৭ আগস্ট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবারো বাড়লো স্বর্ণের দাম

আপডেট সময় : ০২:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩