সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শোকদিবসের ছবি ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম টেক্স: নিজের ফেসবুকে জাতীয় শোকদিবসের অনুষ্ঠানের ছবি পোস্ট করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহিম। এর আগে, বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাতদিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানাবেন।

শোকজ নোটিশে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করা না হলেও সংশ্লিষ্টরা বলছেন, ওই ফেসবুক স্ট্যাটাসের কারণেই শোকজ করা হয়েছে। জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন।

হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক। কেউ আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি স্ট্যাটাস দিয়েছিল। তবে আমি এখনো কোনো কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। হাতে পেলে আমি উত্তর দেব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, এটা একটা সাধারণ বিষয়। তিনি সাতদিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে। কে এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শোকদিবসের ছবি ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় : ০৮:২০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩