সংবাদ শিরোনাম ::
বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরষের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কালকিনিতে অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে অসহায় ও প্রতিবন্ধী এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি।

বুধবার(১৬ আগস্ট)বিকেলে উপজেলার কালকিনি মর্ডান (প্রাঃ) হাসপাতালের সামনে ঐ অসহায় প্রতিবন্ধী ব্যক্তির কাছে হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়।

প্রতিবন্ধী ঐ ব্যক্তির নাম রতন মিয়া। সে কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিন রাজদী গ্রামের মোঃ উজ্জল মিয়ার ছেলে।

জানা যায়,প্রায় ছয় মাস আগে একটি সড়ক দূর্ঘটনায় একটি পা ও মেরুদন্ড ভেঙ্গে যায় রতনের।এরপর থেকে সে অত্যন্ত কষ্টের মাঝে চলাফেরা করছিল।রতনের পিতা একজন সামান্য ঝালমুড়ি বিক্রেতা হওয়ায় রতনের চিকিৎসা খরচ চালাতেই হিমশিম খেতে হয় তাকে।তাই রতনের জন্য একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য তার ছিলনা।
রতন ও তার পরিবারের এ অসহায়ত্ব দেখে এগিয়ে আসে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি। পরে সংগঠনটির সম্মানিত উপদেষ্টা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুবাই প্রবাসী মোঃ মাসুদ হোসেন হাওলাদার সম্পূর্ন তার নিজস্ব অর্থায়নে রতনের জন্য একটি হুইলচেয়ার কিনে দেন।যা কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা রতনের হাতে তুলে দেয়।

এ সময় রতনের বাবা ঝালমুড়ি বিক্রেতা মোঃ উজ্জল মিয়া কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি রতনের চিকিৎসা খরচ বহন করাটা তার পরিবারের জন্য কষ্টসাধ্য হওয়ায় সমাজের সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

হুইল চেয়ার বিতরনকালে উপস্থিত ছিলেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোঃ মাসুদ হোসেন হাওলাদারের বড়ভাই ফারুক হাওলাদার,উপদেষ্টা মীর ফেরদৌস, উপদেষ্টা ও কালকিনি মর্ডান হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি), সংগঠনটির পরিচালক রোমান হোসেন রানা মৃধা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন, দপ্তর সম্পাদক ইয়াহইয়া জামান তন্ময়, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ, কার্যকরী সদস্য আহাদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন এ হুইল চেয়ার প্রতিবন্ধী রতনের চলাফেরায় সহায়ক হওয়ার পাশাপাশি তার জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন সেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ

আপডেট সময় : ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩