বিরামপুরে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন ১৭ পরিবারকে মালিকানা হস্তান্তর
- আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সহ সারা দেশের ন্যায় ভিডিও কনফারেস্নিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অত্র উপজেলার অবশিষ্ট ১৭ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন হয়েছে।
সেই সাথে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাকে হালনাগাত নিরুপিত “ক” তালিকা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করাছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আবু জাফর।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: মেহেদী হাসান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু,উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মূক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, সিনিয়র সাংবাদিক ডা. নুরল হক, সাংবাদিক আবু তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, ইউপি চেয়ারম্যান রহমত আলী, আবুল কালাম, হুমায়ন কবীর বাদশা , আব্দুর রাজ্জাক মন্ডল ও চিত্ত রঞ্জন পাহান, ভূমিহীন ও গৃহহীন ১৭ পরিবার, জিও-এনজিও প্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


























