সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ—

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
আজকের ক্রাইম নিউজ

পরিবেশের ভারসাম্য সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিটি তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল রানা ভূঁইয়া ও সুশান্ত পাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম এবং তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল উদ্দিন চৌধুরী এবং সংগঠনের সদস্য কাজী লোকমান হোসেন, শাহজাহান সরকার, কামরুল ইসলাম, জুনায়েদ হাসান, অপু চন্দ্র ও রুমেনা বেগম।

তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল রানা ভূঁইয়া বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি বা সংগঠনের একক দায়িত্ব নয়; এটি সম্মিলিত নৈতিক দায়বদ্ধতা। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধও তাদের মধ্যে সঞ্চারিত করতে চাই।”

তিনি আরও বলেন, তরী বাংলাদেশ পরিবেশ, নদী-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই হবে না; রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে।

চারা বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো, গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ—

বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ—

আপডেট সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬