বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জামাল হোসেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, যুব উন্নয়ন অফিসার আব্দুল রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























