সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযান চোরাই গরু সহ আটক দুইভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে চোরাই গরু সহ আপন দুইভাইকে আটক করা হয়েছে। গোয়াল ঘর থেকে গরু চুরি হওয়ার ১৬ ঘটার মধ্যে গরু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারের সময় চুরির ঘটনায় দুই সহদোরকেও গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে উদ্ধার হওয়া গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করে চুরির অপরাধ দুই ভাইকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামীরা হলেন, শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ডাকবদলী গ্রামের তছলিম উদ্দিনর ছেলে শফিকুল ইসলাম (২৮) ও আবু তালব (২২)।
চুরির পর উদ্ধার বিষয়টি নিয়ে দুপুরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আরমান আলী, এসআই আব্দুল লতিফ ও মামলার তদারকি অফিসার এসআই গোলাম মোস্তফাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংএ অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, গত শনিবার গভীর রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক হীরালাল বাবুর বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়। চুরি হওয়ার পর ভোরে হীরা বাবু পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ থানা এলাকার এক্সিট পয়েন্ট ও এট্রি পয়েন্ট গুলোতে পুলিশের চেকপোস্ট বসায়। বিষয়টি তাৎক্ষণিকভাব পুলিশ সুপারকে জানানো হয়।
পুলিশ সুপারের দিকনির্দেশনা রবিবার ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় চিরুণী অভিযান অব্যাহত রেখে গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম ও আবু তালেবের বাড়ির আঙ্গিনা হতে স্থানীয়দের উপস্থিতিতে গরু উদ্ধারসহ শফিকুল ও আবু তালেবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদর জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, আমি এ থানায় আসার পর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যা ঘটনার রহস্য উৎঘাটন করে আসামীদের ধরতে সক্ষম হয়েছি। আমাদের পুলিশ সুপার মহাদোয়ের সার্বিক দিক নির্দেশনায় সম্পত্তি সংক্রান্ত ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। যাতে আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা সম্মান ও শ্রদ্ধাবোধ অটুট থাকে।
চুরি হওয়া গরু ফেরত পেয়ে হীরালাল বাবু জানান, পুলিশের কাছে আমি কৃতজ্ঞ তারা আমার গরু উদ্ধার করে দিয়েছে। বিগত সময় আমিও আরও ক্ষতিগ্রস্থ হয়েছি। আশা করছি সব সমস্যায় পুলিশ আমাদের সহযোগিতা করেছেন।পাশাপাশি আমার মতো যাতে আর কারও গরু চুরি না হয় সে বিষয়টির প্রতি পুলিশের কাছে নজরদারি রাখার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযান চোরাই গরু সহ আটক দুইভাই

আপডেট সময় : ১২:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩