সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

দর্শনা বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) স্কুল পরিদর্শনে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা পৌর এলাকার মেমনগরর বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) স্কুল পরিদর্শনে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন।
রবিবার দুপুর ২টায় বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন দর্শনা পৌর এলাকার মেমনগর বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) স্কুল পরিদর্শনে আসেন। ২০১৪ সালে একযোগে সারাদেশে প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করতে সমাজসেবা অধিদপ্তর দ্বারা পরিচালিত বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয় সারা দেশে প্রতিষ্ঠিত হয়। তারই অংশ হিসেবর দর্শনায় প্রতিষ্ঠিত বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয়ে অগ্রগতি,কার্যক্রম দেখতে পরিদর্শনে আসেন।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর তিনি ক্লাসরুমের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন।বিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি, সুফল ও সমস্যার কথা শোনেন এবং বিদ্যালয়ের সমস্যা গুলো অতিসত্বর সমাধানের আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা শিরিনা আক্তার, শাহিনুর আক্তার, লিখন আহম্মেদ, আব্দুল কাদের, সুমন হোসেন, মো: লিপ্টন, হাবিবুর রহমান সহ স্কুলের অভিবাবক ও ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, দর্শনা পৌর বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয় ১৮০ জন বিশেষ শিক্ষার্থী শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক- শিক্ষীকা ১৪ জন সহ ২৫ জন কর্মরত প্রতিষ্ঠানটিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) স্কুল পরিদর্শনে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব

আপডেট সময় : ১২:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩