সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আশ্বাসে সদর হাসপাতালের সামনে অনশনরতরা ৩ দিনের মাথায় অনশন ভাঙলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশ্বাসে ও শশরীরে উপস্থিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২৫০ শয্যা পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবীতে চলমান আমরণ অনশনকারীরা পানি পানের মধ্য দিয়ে অনশন ভাঙলো।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, সিভিল সার্জন সাজ্জাত হোসেনের আশ্বাসে তারা অনশন ভাঙেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা হতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের সামনে হাসপাতালের ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, প্রয়োজনীয় ডাক্তার-নার্স ও পরিচ্ছন্নকর্মীর দাবীতে জেলা মুক্তিযোদ্ধা সন্তান, সংসদ কমান্ড কাউন্সিল, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান আহবায়ক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃত্বে আমরণ অনশন কর্মসূচি চলমান ছিল। চলমান আমরণ অনশনের বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে বেলা১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হন। হাসপাতালের সামনে অনশনরত সদস্যদের আশ্বস্ত করেন যে, আগামী ২ মাসের মধ্যে তাদের যৌক্তিক সকল দাবি বাস্তবায়ন করা হবে। জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অনশনরত সদস্যরা সন্তুষ্ট হয়ে পানি পানের মধ্য দিয়ে আমরন অনশন ভাঙ্গেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আশ্বাসে সদর হাসপাতালের সামনে অনশনরতরা ৩ দিনের মাথায় অনশন ভাঙলো

আপডেট সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩