সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

নির্বাচনে পুলিশ সাংবাদিক পার করে ফেরার পথে কোষ্ট গার্ডের হামলার শিকার হলেন ট্রলার চালক শাকিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুগন্ধা নদীতে ট্রলার পারাপার বন্ধ থাকলেও নির্বাচনী কাজে পুলিশ পারাপারের জন্য একটি ট্রলার নিয়ে গেলে চালকে মারধর করে আহত করেছে নির্বাচনে দায়িত্বরত কোস্ট গার্ডের সদস্যরা।

সোমবার (১৭ জুলাই) সকালে পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে মারধর করে আহত করা হয়।পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ট্রলার চালক শাকিল খান (২০)কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের আমজেদ আলী খানের ছেলে।

আহত শাকিল খান জানান,আমাকে ঝালকাঠি সদর থানা থেকে তাদের পুলিশ পারাপারের জন্য রাখা হয়েছে।আমি পুলিশ ও কয়জন সাংবাদিকে নামিয়ে ফেরার পথে আমাকে তারা মারধর করে । আমি যখন পুলিশ ও সাংবাদিকদের নামিয়ে দিয়েছিলাম তখন কোস্ট গার্ডকে কল দিয়ে অনুমতি নিয়েছিলাম তারপরও ফেরার পথে আমাকে মারধর করে।

ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মিলন চাকমা বলেন, এধরণের কোন ঘটনা আমাদের জানা নেই। এবিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনে পুলিশ সাংবাদিক পার করে ফেরার পথে কোষ্ট গার্ডের হামলার শিকার হলেন ট্রলার চালক শাকিল

আপডেট সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩