২৫ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
আপন বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দিল ছোট ভাই

আপন বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দিল ছোট ভাই

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের রাজাপুরে হাঁসের বাচ্চায় ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মজিবুর রহমান হাওলাদারের (৬০) বেশি অস্ত্র দিয়ে কুপিয়ে কান ও পায়ের গোড়ালীর পেছনের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে তারই আপন ছোট ভাই হারিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে।

১০ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম বাদুরতলা গ্রামে এ
ঘটনা ঘটে। মজিবুর রহমান পেশায় একজন কৃষক ওই এলাকার মৃত পবন আলী হাওলাদারের ছেলে। এ ঘটনার সময় মজিবুর রহমানকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ও তার মেয়ে লাইলী আক্তার (২৩) আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আহত মজিবুর রহমানকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয়েছে। আহত মজিবুর রহমানের বড় মেয়ে হ্যাপি বেগম জানান, চাচা হাবিবের বীজতলায় মজিবরের হাঁসের বাচ্চা গিয়ে বীজতলা খেয়েছে এমন অভিযোগ তুলে গালমন্দ করে। এসময় মজিবর রহমান প্রতিবাদ করলে হারিবুর রহমানসহ প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দাঁড়ালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে বাম কান ও ডান পায়ের গোড়ালীর পেছনের রগ কেটে ফেলে। তাকে রক্ষার করতে গেলে তার মজিবরের স্ত্রী মোর্শেদা বেগম ও তার মেয়ে লাইলী আক্তারকেও মারধর করে সোনার গহনা লুটে নেয় প্রতিপক্ষরা।

এ বিষয়ে রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার ও এসআই পলাশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019