সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পরিবারের ওপর অভিমান করে বিএনপি নেতার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পরিবারের ওপর অভিমান করে আব্দুল ওয়াদুদ সবুজ (৫২) নামে এক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন।

সোমবার বিকালে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মজার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল ওয়াদুদ সবুজ ওই এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে।

সবুজ পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের বড় ভাই ও পৌরসভা বিএনপির ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক মনোমালিন্যের জেরে আবদুল ওয়াদুদ সবুজ নিজ ঘরে ইঁদুর নিধনের বিষপান করেন।

পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিবারের ওপর অভিমান করে বিএনপি নেতার আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৫৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩