আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর নিজস্ব তহবিলের চাল ঈদে বিতরণ
- আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের (বাশাইল) পবিত্র ঈদ-উল-আযহা পালনে খাদ্য সহায়তার জন্য মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নিজস্ব তহবিলের ৭০মেট্টিক টন জিআর চাল ৩৫শ পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৮জুন বুধবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্তরে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত কোটার বরাদ্দকৃত জিআর চাল থেকে ৬৪১ পরিবার মধ্যে ২০কেজি করে চাল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ,একাডেমি সুপার ভাই জার প্রানকুমার ঘটক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১নং রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার আওয়ামী লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,
রাজিহার ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পাল,রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ রনি তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইউপি সদস্যগন।পবিত্র ঈদ-ইল-আযহা পালন করতে খাদ্য সহায়তা প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে স্থানীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর তহবিলের বরাদ্দকৃত বিশেষ জিআর চাল উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৫শ পরিবারের জন্য ২০কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে।


























