সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুর গলা কেটে রক্ত পান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে- এমন সন্দেহে বন্ধুর গলা কেটেছেন এক ব্যক্তি। এরপর তার রক্ত পান করেছেন।

এমন অভিযোগে ভারতের কর্ণাটকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

তবে ভাগ্যক্রমে ভুক্তভোগী ব্যক্তি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, লোহমর্ষক এ ঘটনা কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে ঘটেছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি এ ঘটনা তার মোবাইলে রেকর্ড করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয়। তিনি সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে মহেশের অবৈধ সম্পর্ক আছে। একদিন তিনি মহেশকে তার সঙ্গে দেখা করতে বলেন।

এরপর দুজনের তর্ক বেধে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বিজয় মহেশের গলা কাটেন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা মোবাইল ভিডিওতে দেখা যায়, বিজয় মহেশকে মাটিকে চেপে ধরে আছেন এবং তার রক্ত পান করছেন।

এসময় মহেশকে মারধরও করেন বিজয়। এমন ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই গ্রেপ্তার করা হয়েছে বিজয়কে।

তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন আছেন মহেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর সঙ্গে পরকীয়া, বন্ধুর গলা কেটে রক্ত পান

আপডেট সময় : ০৯:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩