সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

কালকিনিতে নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে আলী আকবর(৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সুত্র জানায়।
নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, ওঝা মোঃ আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি এ ওই সাপ দিয়ে ঝাড়-ফুক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন। এসময় একটি জাতি সাপ হঠাৎ করে তার শরীরের উপর ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তিনি মাড়া যান।
এ ব্যাপারে কয়ারিয়া ইউপি আ.লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টু জানান, আমাদের ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আলী আকবর ওঝা তার পোষা সাপের দংশনে মৃত্যুবরণ করেছেন।
তিনি দীর্ঘদিন মাদারীপুরসহ আশেপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত। তাকে সাপে কামড় দেয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, আমরা পরে শুনেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু

আপডেট সময় : ০২:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩